ইরানের শক্তি কেন্দ্র ধ্বংসের হুঁশিয়ারি! ট্রাম্পের কথায় কাঁপছে বিশ্ব

ইরানের শক্তি কেন্দ্র ধ্বংসের হুঁশিয়ারি! ট্রাম্পের কথায় কাঁপছে বিশ্ব

ইসলামাবাদে আয়োজিত ইরান ও আমেরিকার মধ্যকার উচ্চপর্যায়ের শান্তি বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে জানিয়েছেন, আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিতব্য আলোচনায় তেহরান নমনীয় না হলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সেতুগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে।

এদিকে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণার পর ইরান জানিয়েছে, শত্রু দেশ বা তাদের মিত্রদের কোনো জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না। ইরানের এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কূটনৈতিক এই ব্যর্থতা ও ট্রাম্পের কঠোর অবস্থানে সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ায় বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *