লেটেস্ট নিউজ

ইরানের সঙ্গে যুদ্ধের পথে নয়, আলোচনার টেবিলে ফিরতে চান ট্রাম্প – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এড়াতে আলোচনার পথেই হাঁটতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তি নিয়ে আলোচনার পরিকল্পনা জানিয়ে তিনি স্পষ্ট করেন, সামরিক শক্তি প্রয়োগের চেয়ে কূটনীতিকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। তবে শান্তি কামনার পাশাপাশি সতর্কবার্তাও দিয়েছেন ট্রাম্প।

বর্তমানে শক্তিশালী মার্কিন নৌবহর ইরানের অভিমুখে থাকলেও ট্রাম্পের আশা, সেই শক্তি ব্যবহারের প্রয়োজন পড়বে না। আমেরিকার সামরিক প্রস্তুতি বজায় রেখেও চূড়ান্ত পর্যায়ে যুদ্ধ এড়াতে এবং কূটনৈতিক সমাধানের মাধ্যমে দীর্ঘদিনের সংকট নিরসনে তিনি বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *