ইরানের সঙ্গে যুদ্ধ নয়, আলোচনার টেবিলে ফিরতে চান ট্রাম্প – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে যেতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং তেহরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে আগ্রহী তিনি। বৃহস্পতিবার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের ওপর নির্মিত একটি তথ্যচিত্রের প্রিমিয়ারে অংশ নিয়ে সাংবাদিকদের কাছে এই ইচ্ছার কথা জানান ট্রাম্প। যুদ্ধের পথে না হেঁটে আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানে নিজের অনড় অবস্থানের কথা স্পষ্ট করেছেন তিনি।

