উচ্ছ্বাস আর আবেগে ভাসল নন্দীগ্রাম
May 9, 2026

নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! নন্দীগ্রামের মানুষজন চেয়েছিলেন, CM হোন শুভেন্দুই। যেই তাঁর নাম দলের তরফে ঘোষণা করা হয়, সঙ্গে সঙ্গে আনন্দ আর বাঁধভাঙা উচ্ছ্বাস নন্দীগ্রামে। কাঁথিতেও শান্তিকুঞ্জের সামনে উচ্ছ্বাস আর উন্মাদনার ছবি। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা হতেই মহিষাদলেও আনন্দ উপচে পড়ল। মহিষাদল রাজবাড়ির গোপাল জিউ মন্দিরে পুজো দিয়ে লাড্ডু বিতরণ করলেন দলের নেতা কর্মীরা।
