উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন নরেন্দ্র মোদী! – এবেলা
August 31, 2026

এবেলা ডেস্কঃ
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়য়েভের হাত থেকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অলি দারাঝালি দুস্তলিক’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি তাঁর ঝুলিতে যোগ হওয়া ৩৬তম আন্তর্জাতিক সম্মাননা। দ্বিপাক্ষিক সম্পর্কের দীর্ঘস্থায়ী বন্ধনকে সম্মান জানিয়ে এই পদক ১৪০ কোটি ভারতবাসীকে উৎসর্গ করেছেন তিনি।
প্রতিনিধি পর্যায়ের বৈঠকে ভারতের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট। বৈঠকে ইউরেনিয়াম সরবরাহ, পারস্পরিক সহযোগিতামূলক শহর চুক্তি এবং প্রযুক্তির যৌথ ব্যবহারের মতো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে আগামী দিনে যৌথ ব্যবসায়িক সম্মেলন আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।
