উৎসবের মরসুমে ফের সাধারণ মানুষের পকেটে টান, একলাফে বাড়ল ডালের দাম! – এবেলা
October 10, 2026

এবেলা ডেস্কঃ
উৎসবের মরসুমে মুদ্রাস্ফীতির খপ্পরে পড়ে পকেটে টান পড়ছে সাধারণ মানুষের। চিনি, পেঁয়াজ ও ভোজ্যতেলের পর এবার তীব্র দাম বৃদ্ধি পেল নিত্যপ্রয়োজনীয় ডালের। মূলত বৃষ্টিপাতের অভাব ও খরার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে। মুম্বাইয়ের ভাশী এলাকার এপিএমসি হোলসেল মার্কেটসহ বিভিন্ন বাজারে জোগানের টান দেখা দেওয়ায় ছোলার ডাল, অড়হর ডাল ও মুগ ডালের দাম একলাফে অনেকটা বেড়ে গিয়েছে।
পাইকারি বাজারে ডালের দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পাইকারিতে ছোলার ডাল ৮২ টাকা, অড়হর ডাল ১০৫ টাকা এবং মুগ ডাল ১০৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর প্রভাবে খুচরো বাজারেও কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বর্তমানে খুচরো বাজারে ছোলার ডাল ১৩০ টাকা, অড়হর ডাল ১৫০ টাকা এবং মুগ ডাল ১৪০ টাকা কেজিতে পৌঁছে গিয়েছে।
