উৎসবের মুখে মিষ্টি থাকবে বজায়: চিনির কালোবাজারি রুখতে নবান্নের যৌথ অভিযান! – এবেলা
August 25, 2026

এবেলা ডেস্কঃ
আসন্ন উৎসব মরশুমে চিনির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং কালোবাজারি প্রতিরোধে এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রকের নির্দেশনার ভিত্তিতে আগামী ১লা সেপ্টেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে বিশেষ নজরদারি অভিযান চালাবে নবান্ন।
প্রশাসন সূত্রে জানা গেছে, চিনির কৃত্রিম সংকট তৈরি ও চড়া দাম নেওয়া ঠেকাতে প্রয়োজনে কেন্দ্র এবং রাজ্যের আধিকারিকরা যৌথভাবে বিভিন্ন বাজার ও গুদামে এই অভিযান পরিচালনা করবেন।
