‘একটু ধৈর্য ধরুন’, অন্নপূর্ণা যোজনার ক্ষোভ সামলে আশ্বাস ও রাজনীতির চক্রান্তের বার্তা অগ্নিমিত্রার – এবেলা

‘একটু ধৈর্য ধরুন’, অন্নপূর্ণা যোজনার ক্ষোভ সামলে আশ্বাস ও রাজনীতির চক্রান্তের বার্তা অগ্নিমিত্রার – এবেলা

এবেলা ডেস্কঃ

অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা না পাওয়ার অভিযোগে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিডিও অফিস, পুরসভা ঘেরাওয়ের পাশাপাশি রেলপথ অবরোধের ঘটনাও ঘটেছে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের দফতরে প্রশাসনিক বৈঠকের সময় একইভাবে একদল বঞ্চিত মহিলা ঢুকে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামলাতে বৈঠক ছেড়ে নীচে নেমে এসে তাঁদের সাথে কথা বলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

পরে তিনি জানান, দুই কোটি আবেদনের কাজ শেষ হতে কিছুটা সময় লাগবে, তাই মা- বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। পাশাপাশি এই অসন্তোষের পেছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে দাবি করে তিনি বলেন, সরকারি দপ্তরের ভিতরে থাকা পূর্বতন শাসকদল তৃণমূলের কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের নাম ঢোকাচ্ছে এবং গণ্ডগোল পাকাচ্ছে। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাবেন বলে স্পষ্ট করেন। উল্লেখ্য, এ দিন মেদিনীপুরের ৬টি পুরসভার নাগরিক পরিষেবা বৃদ্ধি নিয়েও বৈঠক করেন মন্ত্রী।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *