একলাফে ২.৫৭ গুণ বেতন বৃদ্ধি! অষ্টম পে কমিশনে আপনার স্যালারি কত হবে? – এবেলা

এবেলা ডেস্কঃ
অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা তুঙ্গে। সবার মনে একটাই প্রশ্ন—নতুন পে কমিশন কার্যকর হলে বেতন ঠিক কতটা বাড়বে? সপ্তম বেতন কমিশনের ‘ফিটমেন্ট ফ্যাক্টর’-এর হিসাবকে মানদণ্ড ধরলে, লেভেল ১ থেকে ১০ পর্যন্ত কর্মীদের সম্ভাব্য বেতনের একটি আকর্ষণীয় পরিসংখ্যান সামনে এসেছে।
বেতন বাড়তে পারে ২.৫৭ গুণ সপ্তম বেতন কমিশনে সরকার ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করেছিল। এর জেরে ন্যূনতম মূল বেতন (Basic Salary) ৭,০০০ টাকা থেকে একলাফে ১৮,০০০ টাকায় পৌঁছেছিল। যদি অষ্টম বেতন কমিশনেও এই একই ফিটমেন্ট ফ্যাক্টর (২.৫৭) বজায় থাকে, তবে কর্মীদের বেসিক স্যালারি আড়াই গুণেরও বেশি বৃদ্ধি পাবে।
কোন লেভেলের কর্মীদের বেতন কত হবে? সরকার যদি পূর্বের নিয়ম মেনেই ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করে, তবে স্তরভিত্তিক বেতন কাঠামো হবে নিম্নরূপ:
- লেভেল ১ (এমটিএস, ট্র্যাকম্যান, গ্রুপ ‘ডি’): বর্তমানে এঁদের মূল বেতন ১৮,০০০ টাকা। নতুন নিয়মে তা বেড়ে হতে পারে ৪৬,২৬০ টাকা (১৮,০০০ × ২.৫৭)।
- লেভেল ৫: এই স্তরের কর্মীদের বেসিক স্যালারি এক ধাক্কায় বেড়ে হতে পারে ৭৫,০৪৪ টাকা।
- লেভেল ৭ (সেকশন অফিসার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর): বর্তমানে মূল বেতন ৪৪,৯০০ টাকা। অষ্টম পে কমিশন কার্যকর হলে তা বেড়ে দাঁড়াতে পারে ১,১৫,৩৯৩ টাকা।
- লেভেল ১০: এই স্তরের কর্মচারীদের সম্ভাব্য বেসিক স্যালারি পৌঁছতে পারে ১,৪৪,১৭৭ টাকায়।
বাড়ি ভাড়া ভাতায় (HRA) কী প্রভাব পড়বে? কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী বেসিক স্যালারির ওপর ভিত্তি করেই HRA গণনা করা হয়। শহরগুলিকে মূলত X, Y, এবং Z—এই তিন ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। বর্তমানে মহার্ঘ ভাতা (DA) ৫০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় HRA-এর হার যথাক্রমে ৩০%, ২০% এবং ১০% হয়েছে। নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার পর বেসিক স্যালারি বাড়লে, স্বাভাবিকভাবেই কর্মীদের HRA-এর পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
