এক গুলিতে সব খতম? ট্রাম্পের ভয়ঙ্কর হুমকিতে ফুঁসে উঠল ইরান! – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ট্রাম্প হুমকি দেন, এক গুলিতেই সেখানে উপস্থিত সমস্ত ইরানি নেতৃত্বকে খতম করা সম্ভব। আমেরিকার এমন উসকানিমূলক বার্তার কড়া জবাব দিয়েছে তেহরান।
পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, আমেরিকার নিজস্ব কোনো সভ্যতা বা সম্মান নেই। শান্তিচুক্তির আলোচনার আবহেই ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানি দূতাবাস স্পষ্ট করেছে যে, মানুষকে হত্যা করা গেলেও আদর্শকে মুছে ফেলা যায় না। আগামী ৯ জুলাই খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হবে।
