এক ছাদের তলায় সব আইন, ৬ মাসেই বাংলায় লাগু ইউসিসি? ধামাকা ঘোষণা শুভেন্দুর!

এক ছাদের তলায় সব আইন, ৬ মাসেই বাংলায় লাগু ইউসিসি? ধামাকা ঘোষণা শুভেন্দুর!

গুজরাটে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর হওয়ার পথ প্রশস্ত হতেই পশ্চিমবঙ্গে তা চালু নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। রবিবার এক জনসভা থেকে তিনি স্পষ্ট জানান, উত্তরাখণ্ড ও গুজরাটের পথ অনুসরণ করে পশ্চিমবঙ্গেও শীঘ্রই ইউসিসি বাস্তবায়িত করা হবে। জনগণের কাছে মাত্র ছয় মাস সময় চেয়ে নিয়ে তিনি প্রতিশ্রুতি দেন যে, ইউসিসি কার্যকর হওয়ার পর রাজ্যে জোরপূর্বক ধর্মান্তরণ, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’-এর মতো ঘটনা বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বক্তব্যের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি এবং বেআইনি অনুপ্রবেশ উপড়ে ফেলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিশেষ আবেদন জানান তিনি। একই সঙ্গে রাজ্যের পূর্বতন শাসকদলকে তীব্র আক্রমণ করে তিনি অভিযোগ তোলেন, আগের সরকার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করেছিল। অন্যদিকে, শুভেন্দু অধিকারী কলকাতায় কিছু ধর্মীয় কর্মসূচির কথা ঘোষণা করে জানান যে, আগামী ১৭ নভেম্বর হনুমান চালিশা পাঠ এবং ২৯ ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *