এক ভুলেই উধুপ হচ্ছে রাতের ঘুম? জেনে নিন কোন দিকে মাথা রেখে শুলে মিলবে দারুণ শান্তি! – এবেলা

এক ভুলেই উধুপ হচ্ছে রাতের ঘুম? জেনে নিন কোন দিকে মাথা রেখে শুলে মিলবে দারুণ শান্তি! – এবেলা

এবেলা ডেস্কঃ

সারাদিনের ক্লান্তি শেষে বিছানায় গা এলিয়ে দিলেও অনেকেরই দু’চোখের পাতা এক হতে চায় না। বিশেষজ্ঞদের মতে, ঘরের পরিবেশ ও মানসিক চাপের পাশাপাশি শোওয়ার দিকের ওপরও ঘুমের গভীরতা নির্ভর করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, রাতে ঘুমানোর সময় সবচেয়ে সেরা দিক হলো দক্ষিণ। এই দিকে মাথা রেখে শুলে শরীর ও মন শান্ত থাকে এবং ঘুম গভীর হয়। অন্যদিকে, ছাত্রছাত্রী ও মানসিক পরিশ্রম করা ব্যক্তিদের জন্য পূর্ব দিক বেশ উপকারী, যা সকালে মনকে তরতাজা রাখে এবং কাজে মনোযোগ বাড়ায়।

বাস্তুবিদদের মতে, উত্তর দিকে মাথা রেখে ঘুমানো একদমই উচিত নয়, কারণ এতে ঘুমে ব্যাঘাত ঘটার প্রবল ঝুঁকি থাকে। পশ্চিম দিক ব্যবহারের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা না থাকলেও উত্তর দিক এড়িয়ে চলাই শ্রেয়। তবে কেবল দিক পরিবর্তন করাই যথেষ্ট নয়; গভীর ও শান্তির ঘুমের জন্য ঘর শান্ত রাখা, আলো কমানো এবং রাতে শোওয়ার আগে মোবাইল ব্যবহারের অভ্যাস ত্যাগ করাও অত্যন্ত জরুরি।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *