এনভিডিয়া চিপ সংক্রান্ত অভিযোগের তদন্তে মেগাস্পিড

এনভিডিয়া চিপ সংক্রান্ত অভিযোগের তদন্তে মেগাস্পিড

এনভিডিয়ার চিপ সরবরাহ শৃঙ্খল এবং বৈশ্বিক কার্যক্রম নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে একটি বিশদ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে মেগাস্পিড। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য কো ম্পা নিটি বহিরাগত আইনি পরামর্শক নিয়োগ করেছে। সম্প্রতি অ্যালিস হুয়াংয়ের পদত্যাগের পর প্রযুক্তি মহলে তৈরি হওয়া নানা জল্পনা-কল্পনার মাঝেই এই পদক্ষেপ নিল মেগাস্পিড কর্তৃপক্ষ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের আগস্ট মাসেই অ্যালিস হুয়াং কো ম্পা নি থেকে পদত্যাগ করেছেন।

বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে, সিঙ্গাপুর কর্তৃপক্ষ সার্ভার ক্রয় সংক্রান্ত বিষয়ে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। বিশেষ করে চীনে এনভিডিয়ার চিপ পাঠানোর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক স্তরে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবে মেগাস্পিড এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। রবিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে কো ম্পা নিটি জানিয়েছে, গণমাধ্যমে তাদের বিরুদ্ধে যে দাবিগুলো করা হয়েছে, তার সপক্ষে কোনো জোরালো প্রমাণ নেই।

মেগাস্পিড দাবি করেছে যে, তারা সর্বদা আইন মেনে স্বচ্ছতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। সরবরাহ শৃঙ্খল সম্পর্কিত নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো যথাযথভাবে কার্যকর রয়েছে কি না, তা নিশ্চিত করতেই এই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব প্রযুক্তি বাজারে এই ঘটনার প্রভাব কতটা গভীর হয়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *