এমিরেটসে মর্মান্তিক দুর্ঘটনা: বাবার সাথে প্রাণ গেল দুই শিশুর – এবেলা
এবেলা ডেস্কঃ
এসআইআর শুনানি কেন্দ্রে যাওয়ার পথে উলুবেড়িয়ার মুম্বই রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো শেখ সিরাজ ও তাঁর দুই শিশু সন্তানের। দ্রুতগামী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিন সদস্য প্রাণ হারান। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সিরাজের স্ত্রী সাবিনা বেগম।
পুলিশ দুর্ঘটনাকবলিত বাইকটি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাইক আরোহীদের কারও মাথাতেই হেলমেট ছিল না। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক লরিটির সন্ধানে তদন্ত শুরু করেছে।

