এলপিজি কেওয়াইসি নিয়ে বড় স্বস্তি, ফের বাড়ল ডেডলাইন! – এবেলা

এলপিজি কেওয়াইসি নিয়ে বড় স্বস্তি, ফের বাড়ল ডেডলাইন! – এবেলা

এবেলা ডেস্কঃ

ঘরোয়া এলপিজি সিলিন্ডার পেতে ই-কেওয়াইসি বা বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক করার পর, গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এর সময়সীমা ফের বাড়াল তেল বিপণন সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বহু গ্রাহক প্রক্রিয়াটি সম্পন্ন করতে না পারায় ডেডলাইন বাড়িয়ে আগামী ৩১ অগস্ট পর্যন্ত করা হয়েছে। যদিও এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবুও সংস্থাগুলির তরফ থেকে সংশ্লিষ্ট গ্রাহকদের এই বিষয়ে বার্তা পাঠানো হচ্ছে।

বর্তমানে গ্যাসের ডিস্ট্রিবিউটর অফিস বা অনুমোদিত অ্যাপের মাধ্যমে আধার বায়োমেট্রিক অথেন্টিকেশনের সাহায্যে এই ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব। দেশে বর্তমানে প্রায় ৩২ কোটি ৯৭ লক্ষ সক্রিয় গ্রাহক রয়েছেন। তেল সংস্থাগুলির আধিকারিকরা জানিয়েছেন, নির্ধারিত ৩১ অগস্টের পরেও গ্যাস সরবরাহ আপাতত স্বাভাবিক থাকবে, তবে পরবর্তী পদক্ষেপ কী হবে তা সম্পূর্ণ নির্ভর করছে পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশিকার ওপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *