এলপিজি গ্রাহকদের বড় স্বস্তি! ই-কেওয়াইসি করার সময়সীমা বাড়াল কেন্দ্র – এবেলা
September 20, 2026

এবেলা ডেস্কঃ
September 20, 20267:44 am
এলপিজি (LPG) গ্রাহকদের জন্য বড় খবর। রান্নার গ্যাসের বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন (BAA) বা ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়ায় গ্রাহকদের কিছুটা সময় দিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। আগে দ্রুত আধার যাচাই না করলে অ্যাকাউন্ট ব্লক করার কড়া হুঁশিয়ারি দেওয়া হলেও, মন্ত্রকের নতুন নির্দেশে মিলল সাময়িক স্বস্তি।
নতুন নিয়মে যা জানা যাচ্ছে:
- নতুন ডেডলাইন: আগামী ১ অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত দামে রান্নার গ্যাস সিলিন্ডার বুক করতে হলে ‘বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন’ করা বাধ্যতামূলক।
- আধার যাচাই না করলে কী হবে?: নির্দিষ্ট সময়সীমার মধ্যে ই-কেওয়াইসি না করলে আর ভর্তুকিযুক্ত দামে সাধারণ সিলিন্ডার বুক করা যাবে না।
- নোটিফিকেশন ও বিকল্প ব্যবস্থা: ই-কেওয়াইসি আসাম্পূর্ণ থাকলে তেল সংস্থাগুলি অ্যাপ, পোর্টাল এবং হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেবে। এর পর সংশ্লিষ্ট গ্রাহক কেবল ভর্তুকিহীন দামে ৫ কেজি বা ১০ কেজির সিলিন্ডার বুক করার সুযোগ পাবেন।
গ্রাহকদের করণীয়: ভুয়া এলপিজি সংযোগ ছাঁটাই করতে এবং সঠিক সুবিধাভোগীর কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত। ঝামেলা এড়াতে ১ অক্টোবরের আগেই নিকটবর্তী ডিলারের কাছে গিয়ে অথবা তেল সংস্থার অফিশিয়াল অ্যাপ থেকে বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়াটি সম্পন্ন করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
