এসআইআর নিয়ে উদ্বেগ অমর্ত্য সেনের – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর মতে, পর্যাপ্ত সময়ের অভাবে সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব হচ্ছে, যা গণতন্ত্রের প্রতি চরম অবিচার।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, খোদ শান্তিনিকেতনে তাঁর ভোটাধিকার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। গ্রামীণ ও প্রান্তিক মানুষেরা প্রয়োজনীয় নথিপত্রের অভাবে বিপাকে পড়ছেন। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি তড়িঘড়ি না করে আরও যত্ন সহকারে করা উচিত বলে তিনি মনে করেন।

