কনভয় ছাড়াই স্কুটিতে বাজারে কৃষিমন্ত্রী! উবু হয়ে বাছলেন পটল, অবাক পথচারীরা – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
শুক্রবার সকালে বীরভূমের কোটাসুরের বাজারে দেখা গেল এক বিরল দৃশ্য। কনভয় ছাড়াই স্কুটি চালিয়ে হলুদ থলি হাতে বাজার করতে আসেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। সাধারণ পোশাকে রাস্তার ধারে উবু হয়ে বসে পটল ও ঢেঁড়স বাছতে দেখে থমকে দাঁড়ান পথচারীরা। দরদাম করে সবজি কেনার পর তা স্কুটির হ্যান্ডেলে ঝুলিয়ে সাধারণ মানুষের ভিড়ে মিশে যান তিনি।
মন্ত্রী হওয়ার পরেও তাঁর সাধারণ জীবনযাপনে কোনো পরিবর্তন আসেনি। দুধকুমার মণ্ডল বরাবরই মাটির মানুষ হিসেবে পরিচিত। ভিআইপি আড়ম্বর এড়িয়ে আর পাঁচজন সাধারণ বাঙালির মতোই তাঁর এই সবজি বাজার করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। কৃষিমন্ত্রীর এমন অহংকারহীন ও সাদামাটা রূপ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সাধারণ মানুষ ও নেটাগরিকরা।
