কয়েক মাসে ১ লক্ষ চাকরি! বেকারত্ব ঘোচাতে কর্মসংস্থানে নতুন ‘ত্রিশক্তি’ দিলেন মুখ্যমন্ত্রী – এবেলা

কয়েক মাসে ১ লক্ষ চাকরি! বেকারত্ব ঘোচাতে কর্মসংস্থানে নতুন ‘ত্রিশক্তি’ দিলেন মুখ্যমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

ডানকুনিতে লাক্স কোজি কারখানার সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের বেকারত্ব দূর করতে ত্রিস্তরীয় কর্মসংস্থানের রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে মেধার ভিত্তিতে ১ লক্ষ সরকারি পদে নিয়োগ সম্পন্ন হবে। সেইসঙ্গে সরকারি কাজে স্বচ্ছতা বজায় রেখে দুর্নীতিমুক্ত বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও আত্মকর্মসংস্থানের ওপরও জোর দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, বেসরকারি শিল্পকারখানায় বিপুল কর্মসংস্থানের পাশাপাশি ব্যবসায়ীদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে, যার গ্যারান্টার হিসেবে পাশে থাকবে রাজ্য সরকার। ১০০ কোটির ওপর বিনিয়োগের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো পদ্ধতিতে দ্রুত ছাড়পত্র প্রদানের বার্তাও দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *