কলকাতায় কমল সোনার দাম, স্বস্তি বিয়ের মরশুমে

কলকাতায় কমল সোনার দাম, স্বস্তি বিয়ের মরশুমে

বিয়ের মরশুমের মাঝেই কলকাতায় সোনার দামে বড়সড় স্বস্তি মিলল। শনিবার কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬৭০ টাকা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ২২ হাজার ১৩০ টাকা। শুক্রবার এই দাম ছিল ১ লক্ষ ২২ হাজার ৮০০ টাকা। টানা কয়েকদিন দাম কমার ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

অন্যদিকে, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দামও আজ নিম্নমুখী। শুক্রবার ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ১২ হাজার ৫৬৭ টাকা, যা শনিবার ৬১৪ টাকা কমে ১ লক্ষ ১১ হাজার ৯৫৩ টাকায় নেমে এসেছে। সোনা সস্তা হলেও রুপোর দামের ক্ষেত্রে অবশ্য উল্টো চিত্র দেখা গিয়েছে।

শনিবার কলকাতায় ৯৯৯ বিশুদ্ধ রুপোর দাম প্রতি কেজিতে ৮৪০ টাকা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার প্রতি কেজি রুপোর দাম ছিল ১ লক্ষ ৪৮ হাজার ২৪০ টাকা, যা আজ বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ১২০ টাকা। চলতি বছরের জানুয়ারিতে সোনা ও রুপোর দাম যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, বর্তমান বাজারদর তার তুলনায় অনেকটাই কম রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *