কলকাতায় নামল পারদ, শীতের আমেজ কি তবে ফিরছে?

কলকাতায় নামল পারদ, শীতের আমেজ কি তবে ফিরছে?

 

কলকাতায় নামল পারদ, ভোরে অনুভূত হচ্ছে হিমেল আমেজ

নিজস্ব প্রতিবেদন: ঝড়-বৃষ্টির দাপট কমতেই ফের শহরে ফিরেছে হেমন্তের চেনা মেজাজ। এক ধাক্কায় কলকাতার রাতের তাপমাত্রা কমেছে প্রায় আড়াই ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার রাতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা নেমে দাঁড়িয়েছে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাতেও কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে। ভোরের দিকে বইছে হালকা শীতল হাওয়া, যা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তার।

তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, কালীপুজোর দিন থেকেই আকাশ ফের মেঘলা হতে পারে। ফলে ফের আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *