কলকাতায় বৃষ্টির হাত ধরে ঝোড়ো হাওয়া, আবহাওয়ার বড় পরিবর্তনের আপডেট – এবেলা

কলকাতায় বৃষ্টির হাত ধরে ঝোড়ো হাওয়া, আবহাওয়ার বড় পরিবর্তনের আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ

সকাল থেকেই শহরজুড়ে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন নাকাল। অস্বস্তি চরম সীমায় পৌঁছানোর মাঝেই হাওয়া অফিস শোনালো স্বস্তির বার্তা। আজ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতার তাপমাত্রা ২৭ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও মেঘলা আকাশের কারণে ভ্যাপসা গরম পুরোপুরি কাটবে না। দক্ষিণবঙ্গের হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদীয়া, মুর্শিদাবাদ এবং উপকূলীয় জেলাগুলিতেও রয়েছে ঝোড়ো হাওয়াসহ দুর্যোগের পূর্বাভাস।

অন্যদিকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব অনেক বেশি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং ডুয়ার্স অঞ্চলে প্রবল বর্ষণের কারণে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে সমুদ্র উত্তাল থাকার পাশাপাশি আজ দিনভর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইএমডি। দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় যেকোনো জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় সঙ্গে ছাতা রাখার জন্য সাধারণ মানুষকে সচেতন করেছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *