কলকাতা পুরসভায় বড় চমক: ১৪৪ থেকে বেড়ে ২০৯টি হচ্ছে ওয়ার্ড, জানুন বিস্তারিত! – এবেলা

কলকাতা পুরসভায় বড় চমক: ১৪৪ থেকে বেড়ে ২০৯টি হচ্ছে ওয়ার্ড, জানুন বিস্তারিত! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের তথ্য অনুযায়ী, ১৪৪টি ওয়ার্ড বাড়িয়ে মোট ২০৯টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ৫৮টি বড় ওয়ার্ডকে ভেঙে তৈরি হচ্ছে ১২৩টি নতুন ওয়ার্ড, এবং বাকি ৮৬টি ওয়ার্ডকে আগের অবস্থাতেই রাখা হচ্ছে। মূলত ভোটার সংখ্যার ভারসাম্য রক্ষা এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যেই এই পদক্ষেপ। নতুন সীমানা বিন্যাসের ফলে প্রতিটি ওয়ার্ডের আয়তন ও ভোটার চাপ কমবে, যা নাগরিকদের কাছে পুরপরিষেবা পৌঁছে দেওয়া আরও সহজ ও দ্রুততর করবে বলে মনে করছেন আধিকারিকরা।

ইতিমধ্যেই এই সংক্রান্ত সংশোধনী বিল বিধানসভায় পাশ হয়েছে এবং রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে রাজভবনের সবুজ সংকেত মিললেই গেজেট বিজ্ঞপ্তি জারি করা হবে। পরবর্তীতে ২০৯টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে নাগরিক ও রাজনৈতিক দলগুলির মতামত চাওয়া হবে। যদিও নতুন ওয়ার্ড নম্বর, বুথ ও ভোটার তালিকা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে, তবে রাজ্য সরকার বিষয়টিতে সর্বদলীয় বৈঠকের আশ্বাস দিয়েছে। আইন অনুযায়ী চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পরেই এই সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক স্পষ্টতা আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *