কলম্বিয়ার পরই ভয়াবহ ভূকম্পে থরথর করে কাঁপল ইন্দোনেশিয়া, জারি হলো তীব্র সুনামি সতর্কতা – এবেলা

কলম্বিয়ার পরই ভয়াবহ ভূকম্পে থরথর করে কাঁপল ইন্দোনেশিয়া, জারি হলো তীব্র সুনামি সতর্কতা – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় তীব্র ভূকম্পনের আঘাতের রেশ কাটতে না কাটতেই এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শনিবার ভোরে দেশজুড়ে এই আচমকা জোরালো কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভয়াবহ কম্পনের মাত্রা ছিল ৭.৭।

ভোরের আলো ফোটার আগেই এমন শক্তিশালী ভূমিকম্পে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। কম্পনের গভীরতা এবং তীব্রতা বিবেচনা করে ভূতাত্ত্বিকদের পক্ষ থেকে ইতিমধ্যেই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং সমুদ্র উপকূলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *