কলেজে যাওয়ার নামে প্রেমিকের সাথে ওওয়োতে, শেষমেশ মায়ের হাতেই ধরা পড়লেন তরুণী!
.webp?ssl=1)
কলেজে যাওয়ার কথা বলে প্রেমিকের সঙ্গে ওওয়াইও (OYO) হোটেলে অবস্থানরত অবস্থায় এক তরুণীকে হাতেনাতে ধরেছেন তাঁর মা। খবর পেয়ে পুলিশের সহায়তায় মা হোটেলে উপস্থিত হয়ে মেয়ের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। হোটেলের কক্ষের ভেতর তোলা এই নাটকীয় মুহূর্তের একটি ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে, যা নিয়ে জনমনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাটি বাস্তব নাকি ভিউ ও ফলোয়ার বাড়ানোর লক্ষ্যে তৈরি ‘স্ক্রিপ্টেড’ বা সাজানো ভিডিও, তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। এদিকে, এমন সংবেদনশীল ঘটনার প্রকাশ্য উপস্থাপন তরুণ প্রজন্মের নৈতিকতা, পারিবারিক আস্থার অভাব ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, ঘটনার সত্যতা যাই হোক, এ ধরনের ভিডিও প্রচার সামাজিকভাবে দায়বদ্ধতা এবং গোপনীয়তার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
