কলেজ রুম থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার! এবার কি তবে বড় বিপদে পড়লেন এই প্রভাবশালী নেতা? – এবেলা

কলেজ রুম থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার! এবার কি তবে বড় বিপদে পড়লেন এই প্রভাবশালী নেতা? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের বন্ধ ইউনিয়ন রুম থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি ওঠার পর সব পক্ষের বক্তব্য শুনে আদালত এই নির্দেশ দেয়। কলেজ চত্বরে এমন চাঞ্চল্যকর ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

রাজ্যে সরকার পরিবর্তনের পর সুরেন্দ্রনাথ কলেজের ওই ইউনিয়ন ও ভিআইপি রুম থেকে উদ্ধার হওয়া টাকার একটি বড় অংশ উইয়ে খাওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল। প্রশ্ন ওঠে, কীভাবে সেখানে এত টাকা এল? গ্রেপ্তারির আশঙ্কায় দেবাশিস হাইকোর্টের দ্বারস্থ হলেও সরকারি আইনজীবীরা জামিনের তীব্র বিরোধিতা করেন। আদালতের পর্যবেক্ষণ, জামিন মঞ্জুর হলে তদন্তে প্রভাব পড়তে পারে এবং তথ্যপ্রমাণ নষ্টের আশঙ্কাও রয়েছে। সমস্ত দিক বিবেচনা করে বিচারক আবেদনটি খারিজ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *