কসবায় সোনার গয়না চুরির অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

কসবায় সোনার গয়না চুরির অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

কলকাতার কসবা থানা এলাকায় একটি বাড়ি থেকে সোনার গয়না চুরির ঘটনায় এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম চুমকি পাঁজা। তিনি যাদবপুর এলাকায় পেইং গেস্ট হিসেবে থাকতেন। গত ১৬ নভেম্বর কসবা থানা এলাকায় ওই চুরির ঘটনাটি ঘটেছিল। বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের স্বার্থে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ওই মহিলাকে চিহ্নিত করে। এরপরই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন কসবা থানার আধিকারিকেরা। জিজ্ঞাসাবাদের পর শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সিভিক ভলান্টিয়ারকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরি যাওয়া গয়না উদ্ধার হয়েছে কি না বা ঠিক কত টাকার গয়না চুরি গিয়েছিল, সে বিষয়ে পুলিশের তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *