লেটেস্ট নিউজ

কাতারে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার: যান্ত্রিক ত্রুটিতে মৃত্যু অন্তত ৬ জনের – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের আবহে কাতারে ভেঙে পড়ল একটি সামরিক হেলিকপ্টার। রবিবার সকালে রুটিন ডিউটি চলাকালীন এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক গোলযোগের কারণে কপ্টারটি বিধ্বস্ত হয়। কাতার সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতি অনুযায়ী, এই দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। তবে কপ্টারটিতে ঠিক কতজন আরোহী ছিলেন বা সেটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে ওই অঞ্চলের পরিস্থিতি যথেষ্ট থমথমে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই কাতারের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছিল। সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সেনার চপার ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কাতার বিদেশ মন্ত্রক এই ধরণের হামলার তীব্র নিন্দা জানালেও, রবিবারের কপ্টার দুর্ঘটনার পেছনে কোনো নাশকতার যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *