কাল পর্যন্ত পুরভোটের বিজ্ঞপ্তি কি আসবেই না?

কাল পর্যন্ত পুরভোটের বিজ্ঞপ্তি কি আসবেই না?

 

নির্বাচন কমিশনের পুনর্বিন্যাস প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের একতরফাভাবে নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের প্রক্রিয়া নিয়ে দায়ের করা একটি মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৬ নভেম্বর পর্যন্ত নির্বাচন কমিশন কোনোভাবেই ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না।

আবেদনকারীদের অভিযোগ, সাংবিধানিক নিয়ম ও নির্দিষ্ট বিধি মেনে এই পুনর্বিন্যাস প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না। বরং নিয়মকে উপেক্ষা করে একতরফাভাবে এই কাজ চালানো হচ্ছে বলে আদালতে অভিযোগ জানানো হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বিচারপতিদের ডিভিশন বেঞ্চ বর্তমান প্রক্রিয়ার ওপর সাময়িক স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে।

আগামী ৬ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে। এই সময়ের মধ্যে কমিশন কোনো নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না। সংশ্লিষ্ট মহলের মতে, হাইকোর্টের এই নির্দেশ নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *