কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর! জুলাইয়েই বাড়ছে ডিএ, কতটা বাড়বে ভাতা? – এবেলা
June 28, 2026

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: অষ্টম বেতন কমিশনের অপেক্ষার মাঝেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। জুলাই মাসেই মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA) বৃদ্ধির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
সাধারণত বছরে দু’বার, জানুয়ারি ও জুলাই মাসে কেন্দ্রীয় সরকার ডিএ সংশোধন করে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামের কথা মাথায় রেখে এবারও ডিএ বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র।
কতটা বাড়তে পারে ডিএ?
বিশেষজ্ঞদের একাংশের মতে, মুদ্রাস্ফীতির প্রভাব সামাল দিতে এবারও কেন্দ্রীয় কর্মীদের ডিএ ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে জুলাই মাসে ডিএ ঘোষণার সম্ভাবনা প্রবল। এই ঘোষণা কার্যকর হলে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা আর্থিকভাবে উপকৃত হবেন।
