কেরিয়ারের পেছনে ছুটতে গিয়ে কমছে জন্মহার, সংকট মেটাতে সিঙ্গাপুর সরকারের তাক লাগানো পদক্ষেপ ‘ফার্স্ট ডেট’ – এবেলা

কেরিয়ারের পেছনে ছুটতে গিয়ে কমছে জন্মহার, সংকট মেটাতে সিঙ্গাপুর সরকারের তাক লাগানো পদক্ষেপ ‘ফার্স্ট ডেট’ – এবেলা

এবেলা ডেস্কঃ

আধুনিক যুগে কেরিয়ার গড়ার তাগিদে বিয়ের সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন তরুণ-তরুণীরা, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে দেশের জন্মহারে। এই সংকট মোকাবিলায় অভিনব এক পদক্ষেপ গ্রহণ করেছে সিঙ্গাপুর প্রশাসন। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে সে দেশে মোট প্রজনন হার ছিল ০.৯৭ শতাংশ, যা ২০২৫ সালে আরও কমে দাঁড়ায় ০.৮৭ শতাংশে। পাশাপাশি পুরুষ ও মহিলাদের বিয়ের গড় বয়সও আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এই জনসংখ্যাগত চ্যালেঞ্জ কাটাতে এবং যুবসমাজকে অর্থপূর্ণ ও স্থায়ী সম্পর্কে উৎসাহিত করতে সিঙ্গাপুর সরকার ২১ থেকে ৩৫ বছর বয়সীদের জন্য নিয়ে এসেছে ‘ফার্স্ট ডেট’ নামের একটি বিশেষ ডেটিং অ্যাপ।

প্রচলিত অন্যান্য ডেটিং অ্যাপের তুলনায় এই সরকারি উদ্যোগটি সম্পূর্ণ আলাদা ও আকর্ষণীয় নিয়মে পরিচালিত হবে। এই অ্যাপে নিজেদের শখ, জীবনযাত্রা, পছন্দ ও সম্পর্কের লক্ষ্য বিস্তারিত উল্লেখ করতে হবে, যার ভিত্তিতে উপযুক্ত প্রোফাইলের সাজেশন পাঠানো হবে। পারস্পরিক পছন্দ হলে তবেই মিলবে ব্যক্তিগত যোগাযোগের সুযোগ, যার সিদ্ধান্ত নেওয়ার জন্য পাওয়া যাবে ৭২ ঘণ্টা সময়। বিভিন্ন ভাষার সুবিধাযুক্ত এবং শুধুমাত্র অবিবাহিতদের জন্য তৈরি এই বিশেষ অ্যাপের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে সঠিক জীবনসঙ্গী খুঁজে পেতে এবং একটি স্থিতিশীল সমাজ গঠনে সাহায্য করাই প্রশাসনের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *