‘ক্যারি মি ব্যাক’ বার্তা কেদারনাথে, ৪ মাসেই তীর্থযাত্রীরা নামালেন ১২ টন প্লাস্টিক! – এবেলা

‘ক্যারি মি ব্যাক’ বার্তা কেদারনাথে, ৪ মাসেই তীর্থযাত্রীরা নামালেন ১২ টন প্লাস্টিক! – এবেলা

এবেলা ডেস্কঃ

১১,৭৫৫ ফুট উঁচুতে অবস্থিত পবিত্র কেদারনাথে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরাতে এক অভিনব উদ্যোগ শুরু হয়েছে। গত জুন মাসে স্থানীয় প্রশাসন ‘ক্যারি মি ব্যাক’ বা ‘আমাকে ফিরিয়ে আনো’ শীর্ষক এই সাফাই অভিযানের ডাক দেয়। দুর্গম পাহাড়ি এলাকায় প্রতিকূল আবহাওয়া ও খাঁড়াই রাস্তার কারণে আবর্জনা ব্যবস্থাপনা যখন মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়ে, ঠিক তখনই এগিয়ে এসেছেন পুণ্যার্থীরা নিজেই।

প্রশাসনের এই ইতিবাচক আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে তীর্থযাত্রীরা পাহাড় থেকে নামার সময় সঙ্গে করে নিয়ে আসছেন প্লাস্টিক ভর্তি ব্যাগ। গত চার মাসে প্রায় ৫,০০০ পুণ্যার্থী পাহাড়ি পথ বেয়ে কেদারনাথ থেকে ১২ টনেরও বেশি বর্জ্য গৌরীকুণ্ডে নামিয়ে এনেছেন। বিভিন্ন রাজ্যের পর্যটকরা এই ঐশ্বরিক কাজের অংশ হতে পেরে আনন্দ প্রকাশ করেছেন এবং এই যৌথ প্রচেষ্টায় পাহাড়ের স্পর্শকাতর পরিবেশ রক্ষা পাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *