ক্যাশ বা UPI চলবে না? পপকর্ন কিনতে গিয়ে বিতর্ক, PVR-কে আইনি নোটিস! – এবেলা
September 18, 2026

এবেলা ডেস্কঃ
September 18, 20268:10 am
মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে খাবারের কাউন্টারে চরম অভিজ্ঞতার মুখোমুখি হলেন গুজরাট হাইকোর্টের এক আইনজীবী। আহমেদাবাদের হিমালয়া মলের PVR INOX-এ বিরতির সময় পপকর্ন ও কোল্ড ড্রিঙ্কস কিনতে গেলে নগদ টাকা বা UPI-তে বিল মেটাতে বাধা দেওয়া হয়। কাউন্টারের কর্মীরা জানান, নগদ বা UPI নেওয়া হবে না; কেবল ডেবিট/ক্রেডিট কার্ড বা নতুন প্রিপেইড ফুড কার্ড কিনে রিচার্জ করেই খাবার কিনতে হবে।
এই ঘটনার পরই নামী সিনেমা চেইন PVR INOX-কে আইনি নোটিস পাঠিয়েছেন ওই আইনজীবী।
আইনি নোটিসের মূল বক্তব্য:
- নগদ মুদ্রা প্রত্যাখান বেআইনি: রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (RBI) নিয়ম অনুযায়ী ভারতে বৈধ নগদ টাকা গ্রহণে অস্বীকার করা সরাসরি আইনবিরুদ্ধ।
- অনৈতিক ডিজিটাল বাধ্যবাধকতা: বর্তমান ডিজিটাল যুগে সাধারণ মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য UPI ব্যবস্থা বন্ধ রেখে কেবল নির্দিষ্ট কার্ড ব্যবহারে বাধ্য করা অনুচিত বাণিজ্য চর্চার পরিচয়।
- কড়া পদক্ষেপের হুঁশিয়ারি: অবিলম্বে এই নিয়ম প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় বিষয়টি নিয়ে গ্রাহক আদালত ও হাইকোর্টের দ্বারস্থ হওয়ার বার্তা দেওয়া হয়েছে।
