ক্ষমতায় এসেই ‘রাজনৈতিক মনোনয়ন’ বাতিল, ২৪৭ কলেজে এবার পরিচালন সমিতির মাথায় বিজেপি নেতারা! – এবেলা

ক্ষমতায় এসেই ‘রাজনৈতিক মনোনয়ন’ বাতিল, ২৪৭ কলেজে এবার পরিচালন সমিতির মাথায় বিজেপি নেতারা! – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সম্প্রতি উচ্চশিক্ষা দফতরের প্রকাশিত ২৪৭টি কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে ক্ষমতাসীন দলের স্থানীয় বিধায়ক ও সাংসদদের নিয়োগ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে মুখ্যমন্ত্রীর পূর্বের ঘোষণা ও বাস্তব পদক্ষেপ নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

বিরোধী দলগুলির মতে, নির্বাচনী প্রতিশ্রুতি এবং বাস্তব কাজের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। উচ্চশিক্ষামন্ত্রীর দাবি, প্রথম দফায় প্রকাশিত তালিকায় শুধুমাত্র বিজয়ী জনপ্রতিনিধিদের রাখা হয়েছে এবং পরবর্তী ধাপে শিক্ষাবিদ ও সমাজকর্মীদের স্থান দেওয়া হবে। তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন মহলে এই পদবণ্টন ঘিরে অসন্তোষ দানা বাঁধছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *