ক্ষুদিরামের জন্মভিটেয় ৫ কোটি টাকার অনুদান! এসপি-কে কড়া নির্দেশ শুভেন্দুর – এবেলা

ক্ষুদিরামের জন্মভিটেয় ৫ কোটি টাকার অনুদান! এসপি-কে কড়া নির্দেশ শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে টেলিফোনে আলোচনার কথা উল্লেখ করে মোহবনি উন্নয়ন পর্ষদের জন্য প্রাথমিক ভাবে ৫ কোটি টাকা অর্থ বরাদ্দ ঘোষণা করেন তিনি। এই অনুদানের অর্থে ক্ষুদিরামের পৈতৃকভিটেতে সংগ্রহশালা, বিশেষ গ্যালারি, লেজ়ার শো ও অতিথি আবাস নির্মাণ করা হবে। বর্ষার মধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে আগামী অক্টোবর মাস থেকেই পুরোদমে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, ২০২৪ সালের লোকসভা ভোটের প্রচারের সময় সভা করতে বাধা দেওয়া এবং ‘মোদীজি জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার জেরে মিথ্যা মামলায় জর্জরিত বিজেপি কর্মীদের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে সমস্ত পুরনো মামলা খতিয়ে দেখার এবং ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে জেলে পাঠানোর স্পষ্ট নির্দেশ দেন তিনি। রাজ্যে প্রশাসনিক ব্যবস্থার আমূল পরিবর্তনের হুঙ্কারও দেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *