গড়বেতায় রহস্যময় প্রাণীর হামলায় জখম ৩৪টি গবাদি পশু, এলাকায় আতঙ্ক

গড়বেতায় রহস্যময় প্রাণীর হামলায় জখম ৩৪টি গবাদি পশু, এলাকায় আতঙ্ক

পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-১ ব্লকের আমকোপা অঞ্চলের ভেদুয়া গ্রামে এক রহস্যময় বন্যপ্রাণীর হামলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বুধবার রাতে গ্রামের বেশ কিছু গৃহপালিত গোরু ও মোষের ওপর এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা লক্ষ্য করেন যে, মোট ৩৪টি গবাদি পশু গুরুতর জখম অবস্থায় রয়েছে। স্থানীয়দের দাবি, বুধবার রাত থেকেই গবাদি পশুগুলি অস্বাভাবিক আচরণ করছিল।

পরদিন সকালে পশুগুলিকে পরীক্ষা করে দেখা যায়, আক্রান্ত গোরু ও মোষগুলির মুখ ও নাকের কাছে কামড়ের গভীর ক্ষত রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লে দ্রুত পশুচিকিৎসকদের খবর দেওয়া হয়। চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছে জখম পশুগুলিকে প্রয়োজনীয় প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করেছেন। তবে ঠিক কোন বন্যপ্রাণী এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়ে রূপনারায়ণ ডিভিশনের বন দপ্তরের আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখছেন। গ্রামবাসীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং পরবর্তী হামলা রুখতে বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় রাতে টহলদারির ব্যবস্থা করা হচ্ছে। বন্যপ্রাণীর সন্ধানে বনকর্মীরা নজরদারি চালাচ্ছেন বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *