গার্ডেনরিচে ৩৪০০ কোটির প্রতিরক্ষা প্রকল্প! আত্মবিশ্বাসী রাজনাথ সিং – এবেলা

এবেলা ডেস্কঃ
গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্যে ৩৪০০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি নতুন প্রতিরক্ষা প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। রবিবার এই প্রকল্পগুলির ভূমিপুজো করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিশেষ অনুষ্ঠান থেকেই বর্তমান রাজ্য সরকারের নীতির ভূয়সী প্রশংসা করে রাজনাথ সিং বলেন, রাজ্যের নীতি সঠিক ও স্পষ্ট হলে উন্নয়ন অবশ্যম্ভাবী, আর সেই পথেই এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ।
অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, একসময় এই রাজ্য থেকে শিল্প বন্ধ হওয়ার খবর মিললেও এখন নতুন বিনিয়োগের জোয়ার এসেছে। স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি এবং আইনশৃঙ্খলা প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নতুন নেতৃত্বের অধীনে রাজ্যের সমস্ত স্তরের মানুষ এখন নতুন স্বপ্ন দেখছেন। পাঁচ মেগা প্রকল্পের এই সূচনা আগামী দিনে পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম প্রধান শিল্প ও উন্নয়নের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
