গালি দিলেই গুনতে হবে ৫০০ টাকা জরিমানা
April 13, 2026

অশালীন ভাষা রুখতে অভিনব উদ্যোগ নিল মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার বোরসর গ্রাম। ভবিষ্যৎ প্রজন্মকে কুপ্রভাব থেকে বাঁচাতে পঞ্চায়েত ও গ্রামবাসীরা সম্মিলিতভাবে গালিগালাজ করলেই ৫০০ টাকা জরিমানার নিয়ম করেছেন। কেউ অর্থ দিতে ব্যর্থ হলে তাকে শাস্তি হিসেবে এক ঘণ্টা গ্রাম পরিষ্কার করতে হবে। গ্রামের পরিবেশ নির্মল রাখতেই এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
