গুণমান পরীক্ষায় ফেল নেসলের জনপ্রিয় পণ্য, বিক্রি বন্ধের নির্দেশ দিল কেন্দ্র

গুণমান পরীক্ষায় ফেল নেসলের জনপ্রিয় পণ্য, বিক্রি বন্ধের নির্দেশ দিল কেন্দ্র

প্রতিদিনের চায়ের টেবিলে বা রান্নায় যাদের নেসলের উপর ভরসা রয়েছে, তাদের জন্য এসেছে এক আশঙ্কাজনক খবর। খাদ্য সুরক্ষার নির্ধারিত মান বজায় রাখতে না পারায় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়ার (FSSAI) তোপের মুখে পড়েছে জনপ্রিয় সংস্থা নেসলে। দিল্লির কনট প্লেসের একটি তারকাখচিত হোটেল থেকে সংগৃহীত নেসলের ‘লো ফ্যাট ডেয়ারি হোয়াইটনার’-এর নমুনা পরীক্ষা করে দেখা গেছে, এটি ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনের ন্যূনতম মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই খাদ্য সুরক্ষা দফতরের তরফ থেকে অবিলম্বে ওই বিতর্কিত পণ্যের বিক্রি বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে।

পরীক্ষার ফলাফলে নমুনাটি অনিরাপদ এবং নিয়মবহির্ভূত বলে চিহ্নিত হওয়ার পর সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকেও নোটিস পাঠানো হয়েছে। তবে আইনি প্রক্রিয়া অনুযায়ী, খাদ্য বিশ্লেষকের এই রিপোর্টের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন বা আপত্তি জানানোর সুযোগ রয়েছে প্রস্তুতকারক সংস্থার হাতে। আপাতত সংগ্রহ করা নমুনার ভিত্তিতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন, যা পরবর্তী পর্যালোচনা বা আপিল প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে পুরো ঘটনাটির ওপর কড়া নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *