গুরুত্বপূর্ণ চিকিৎসায় জেল থেকে হাসপাতালে ইমরান খান, উদ্বেগে অনুগামীরা – এবেলা

গুরুত্বপূর্ণ চিকিৎসায় জেল থেকে হাসপাতালে ইমরান খান, উদ্বেগে অনুগামীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তানের সর্বোচ্চ আদালতের নির্দেশে চরম শারীরিক অসুস্থতার কারণে অবশেষে জেল মুক্ত হয়ে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলো প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। ইসলামাবাদের হাসপাতালে চিকিৎসা চলাকালীন এই মুহূর্তেই ৭৭ বছর বয়সী পিটিআই প্রধানের শারীরিক অবস্থাকে অত্যন্ত সঙ্কটজনক বলে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে আদিয়ালা জেলে বন্দী থাকার পর একাধিক শারীরিক সমস্যা দেখা দেওয়ায় মেডিকেল বোর্ডের রিপোর্টের ভিত্তিতে এই বিশেষ সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট।

অপরদিকে পাকিস্তানের শেহবাজ শরীফ সরকার সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন জানালেও তা খারিজ করার দাবি জানিয়েছে ইমরান খানের দল। তবে চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত আপডেট এখনো সামনে না আসায় হাসপাতাল চত্বরে ক্রমেই বাড়ছে অনুগামীদের ভীড়। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বহাল থাকা ইমরান খান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে একাধিক দুর্নীতি মামলায় দীর্ঘ ১৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *