গুরু গোচরে বাড়বে বিপদ! ৮ অক্টোবরের পর কাদের সাবধানে থাকতে হবে? জেনে নিন জ্যোতিষমত – এবেলা

গুরু গোচরে বাড়বে বিপদ! ৮ অক্টোবরের পর কাদের সাবধানে থাকতে হবে? জেনে নিন জ্যোতিষমত – এবেলা

এবেলা ডেস্কঃ

Guru Gochar 2026: বৈদিক জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান ও নক্ষত্র পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। কারণ বৃহস্পতির চাল পরিবর্তনের প্রভাব ১২টি রাশির ওপরই কম-বেশি পড়ে।

আসন্ন ৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭টা ৩ মিনিটে দেবগুরু বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রের চতুর্থ পদে প্রবেশ করতে চলেছেন। এই অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বুধ। নক্ষত্র পরিবর্তনের ফলে বেশ কিছু রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হলেও, ৩টি রাশির জন্য এই সময়টি কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। বিশেষ করে আর্থিক লেনদেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে এই রাশিগুলোকে অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে।

দেখে নিন, তালিকায় কোন কোন রাশি রয়েছে:

১. মিথুন রাশি: বৃহস্পতির এই গোচর আপনার আর্থিক অবস্থা এবং বাচিক আচরণের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। আপনার কথার ভুল ব্যাখ্যা হতে পারে, তাই কথাবার্তায় সংযম রাখা জরুরি। অফিসে সহকর্মীদের সঙ্গে নিজের ভবিষ্যৎ বা ব্যক্তিগত পরিকল্পনা শেয়ার করবেন না। যেকোনো আর্থিক লেনদেন কিংবা কোনো আইনি নথিতে স্বাক্ষর করার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া ভালো।

২. ধনু রাশি: ধনু রাশির জাতকদের জন্য এই নক্ষত্র পরিবর্তন খুব একটা অনুকূল নাও হতে পারে। চলতি কাজে হঠাৎ করে কোনো বড় বাধা বা প্রতিকূল পরিস্থিতি দেখা দিতে পারে। এই সময়ে শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করা থেকে সম্পূর্ণ দূরে থাকুন। পাশাপাশি স্বাস্থ্যের ব্যাপারে কোনো ধরনের অবহেলা করা একদমই অনুচিত হবে।

৩. মীন রাশি: মীন রাশির জাতকরা এই সময়ে সন্তানদের ভবিষ্যৎ, পড়াশোনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তিতে ভুগতে পারেন। কোনো অবস্থাতেই আবেগপ্রবণ হয়ে বা তাড়াহুড়ো করে বড় কোনো আর্থিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে নিজের কাজের গোপন কৌশল কারো কাছে প্রকাশ করবেন না, কারণ কিছু গোপন শত্রু আপনার অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে পারে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *