গেরুয়াময় প্রাণ থেকে বিদ্রুপের তির? একটি মাত্র পোস্টে তোলপাড় ফেললেন অরিজিৎ! – এবেলা

গেরুয়াময় প্রাণ থেকে বিদ্রুপের তির? একটি মাত্র পোস্টে তোলপাড় ফেললেন অরিজিৎ! – এবেলা

এবেলা ডেস্কঃ

উপনির্বাচনের ফলপ্রকাশের দিন গায়ক অরিজিৎ সিংয়ের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে নেটপাড়ায় চরম জল্পনা শুরু হয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে তিনি কাব্যিক ভঙ্গিতে লেখেন, গেরুয়ার ভয়েই নাকি তিনি গেরুয়ার জয়গান গাইছেন এবং তাঁর প্রাণ আজ গেরুয়াময়। এই পোস্ট প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয় অনুরাগীদের মধ্যে। এর আগে প্লেব্যাক থেকে অবসরের ঘোষণার সময়ও তাঁর রাজনীতিতে যোগদানের গুঞ্জন উঠেছিল। এবারও এই ইঙ্গিতপূর্ণ লেখা ঘিরে একাংশের প্রশ্ন, তবে কি সত্যিই গায়কের হাতে এবার উঠতে চলেছে রাজনৈতিক ঝান্ডা?

তবে নেটজনতার বড় একটি অংশ এই জল্পনা উড়িয়ে দিয়ে সম্পূর্ণ অন্য তত্ত্ব তুলে ধরছেন। তাঁদের মতে, এই পোস্টটি আদতে গেরুয়া শিবিরকে বিদ্রুপ বা খোঁচা দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে। সম্প্রতি উপনির্বাচনের ফলাফল ও নির্বাচন কমিশনকে ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া রাজনৈতিক আবহে এই ধরণের পোস্ট অত্যন্ত অর্থবহ বলেই মনে করছেন অনেকে। সব মিলিয়ে, রাজনীতিতে পদার্পণ নাকি কেবলই কটাক্ষ— অরিজিৎ সিংয়ের এই এক পোস্টেই এখন তোলপাড় নেটদুনিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *