গোঁড়ামি ও মাফিয়ার দাগ মুছে প্রয়াগরাজে যোগীর মাস্টারস্ট্রোক, বদলে গেল আতিকের এলাকার নাম! – এবেলা

গোঁড়ামি ও মাফিয়ার দাগ মুছে প্রয়াগরাজে যোগীর মাস্টারস্ট্রোক, বদলে গেল আতিকের এলাকার নাম! – এবেলা

এবেলা ডেস্কঃ

কূখ্যাত গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদের দীর্ঘদিনের গড় কাসারি-মাসারির নাম পরিবর্তন করে ‘শ্রীকৃষ্ণপুরী’ রাখার ঐতিহাসিক ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, কাসারি-মাসারি এলাকাটি আর কোনো মাফিয়ার অপরাধমূলক কর্মকাণ্ডের পরিচয়ে পরিচিত হবে না, বরং তা হয়ে উঠবে রাজ্যের নতুন উন্নয়নের প্রতীক। প্রয়াগরাজের এই অঞ্চলটি এতদিন আতিক এবং তার পরিবারের দাপট ও নানা অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত ছিল। এমনকি আতিক, তার ভাই ও ছেলেদের সমাহিত করার কবরস্থানও রয়েছে এই এলাকাতেই।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আশ্বাস দিয়েছেন যে, এই অঞ্চলে আতিকের অপরাধ সাম্রাজ্যের কোনো চিহ্ন রাখা হবে না। পুরো এলাকাটির খোলনলচে বদলে ফেলে একটি নতুন জনপদ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। নবরাত্রির শুভ সময়ে এখানে যে নতুন বসতি ও আবাসন গড়ে উঠবে, তার সবই শ্রীকৃষ্ণপুরীর অংশ হবে। ২০২৩ সালের এপ্রিলে প্রয়াগরাজে পুলিশি হেফাজতে লাইভ সম্প্রচারের সময় তিন আততায়ীর গুলিতে আতিক আহমেদ ও তার ভাই আশরাফ নিহত হন। সেই মাফিয়ার ছায়া থেকে মুক্ত করে পুরো অঞ্চলটিকে এক নতুন পরিচয় ও ভাবমূর্তি দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *