গোপনীয়তা রক্ষায় UIDAI-এর মাস্টারস্ট্রোক, এল নতুন আধার অ্যাপ – এবেলা
এবেলা ডেস্কঃ
আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড়সড় সুখবর নিয়ে এল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আরও জোরদার করতে তারা বাজারে নিয়ে এল একটি নতুন আধার অ্যাপ।
এখন থেকে বয়স যাচাই করার জন্য আর সমস্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ করার প্রয়োজন পড়বে না। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট (DPDP) মেনে এই বিশেষ ফিচারটি যুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি সচিব এস কৃষ্ণান জানিয়েছেন, সুশাসন নিয়ম ২০২০-র আওতায় আধার অথেনটিকেশন প্রক্রিয়ায় এই আধুনিক পরিবর্তন আনা হয়েছে। এর ফলে একদিকে যেমন জালিয়াতি কমবে, অন্যদিকে সাধারণ মানুষের গোপনীয়তাও সুরক্ষিত থাকবে।

