গোপনে বাংলাদেশের মদতেই কি জ্বলছে দিল্লি? ‘ককরোচ’ আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর দাবি দিলীপ ঘোষের – এবেলা

গোপনে বাংলাদেশের মদতেই কি জ্বলছে দিল্লি? ‘ককরোচ’ আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর দাবি দিলীপ ঘোষের – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। ধর্মেন্দ্র প্রধানের পর এবার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হওয়া আন্দোলনকারী তরুণ প্রজন্মকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এই বিক্ষোভের নেপথ্যে বিদেশি শক্তির হাত রয়েছে বলে বারবার অভিযোগ তুলেছে কেন্দ্র। সম্প্রতি বাংলাদেশের নেতা নাহিদ ইসলামের এই আন্দোলনকে সমর্থন জানানোর পরই শুরু হয়েছে জোর চর্চা। সোমবার এই প্রসঙ্গে মুখ খুলে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ সরাসরি দাবি করেন, ভারতকে অশান্ত করার জন্য বিদেশ থেকে মদত জোগানো হচ্ছে। তবে কঠোর পদক্ষেপে বিদেশি ফান্ডিংয়ের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট মহল আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

গত কয়েকমাসে দফায় দফায় উত্তপ্ত হওয়া এই ছাত্র বিক্ষোভের পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। উল্লেখ্য, অতীতে বাংলাদেশের সরকার পতনের নেপথ্যে থাকা এবং ভারত-বিরোধী মন্তব্যের জেরে চর্চায় থাকা নাহিদ ইসলাম এবার ভারতের ‘ককরোচ’ আন্দোলনকে জোরাল সমর্থন জানিয়েছেন। এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এই আন্দোলনের পিছনেও কাজ করছে বিদেশি কোনো ছক? সোমবার এই প্রসঙ্গে দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় জানান, ভারতবিরোধী চক্রান্তে বিদেশি শক্তি যুক্ত থাকলেও আর্থিক সাহায্য বা ফান্ডিংয়ের পথ সম্পূর্ণরুদ্ধ করে দেওয়ায় চক্রান্তকারীরা কোণঠাসা হয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *