গ্যাংস্টারদের ১৫ হাজার কোটির জমি কেড়ে গরিবদের ফ্ল্যাট! ভোটের মুখে যোগী সরকারের মাস্টারস্ট্রোক – এবেলা

গ্যাংস্টারদের ১৫ হাজার কোটির জমি কেড়ে গরিবদের ফ্ল্যাট! ভোটের মুখে যোগী সরকারের মাস্টারস্ট্রোক – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশে গ্যাংস্টার ও মাফিয়াদের বাজেয়াপ্ত করা প্রায় ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি দিয়ে গরিব মানুষের মাথা গোঁজার ঠাঁই গড়ে তুলেছে যোগী আদিত্যনাথ প্রশাসন। আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ‘গ্যাংস্টারস অ্যাক্ট’-এর অধীনে মোট ১৫,২৩৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অপরাধীদের অবৈধ জমি ও আস্তানা গুঁড়িয়ে দিয়ে সেই মূল্যবান জমিতে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন প্রকল্প গড়ে তোলাই এখন সরকারের অন্যতম বড় সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে।

উদ্ধারকৃত জমিতে ইতিমধ্যেই প্রয়াগরাজের লুকারগঞ্জে প্রয়াত গ্যাংস্টার আতিক আহমেদের নেটওয়ার্কের জায়গায় ৭৬টি এবং লখনউয়ের দালিবাগে মুখতার আনসারির পরিবারের সঙ্গে সম্পর্কিত জমিতে ৭২টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। পাশাপাশি, প্রয়াগরাজের কাসারি-মাসারিতে ‘পদ্মলোক আবাস যোজনা’-র আওতায় আরও ১,২০০টি নতুন বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। বুলডোজার নীতির সমালোচনার মুখে গ্যাংস্টারের দখল করা জমি সাধারণের কল্যাণে ফিরিয়ে দেওয়ার এই পরিসংখ্যানকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *