গ্যারেজে পেট্রোল ঢেলে আগুন: বাংলাদেশে ফের হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশের নরসিংদীতে গ্যারেজের ভেতর চঞ্চল চন্দ্র ভৌমিক নামে এক হিন্দু যুবককে পুড়িয়ে মারার নৃশংস ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে হামলাকারীরা শাটারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে ভেতরে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যান ২৩ বছর বয়সী ওই যুবক। নিহতের পরিবার একে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর একের পর এক হামলার ঘটনায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। নরসিংদী পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এই হত্যাকাণ্ডের পর স্থানীয় হিন্দু সম্প্রদায় ও সুশীল সমাজ দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির জোরালো দাবি জানিয়েছে।

