গ্রেপ্তারি এড়াতে পলাতক কাউন্সিলাররা, জঞ্জাল আর জমা জলে নরককুণ্ড জলহাটি! – এবেলা

গ্রেপ্তারি এড়াতে পলাতক কাউন্সিলাররা, জঞ্জাল আর জমা জলে নরককুণ্ড পানিহাটি! – এবেলা

এবেলা ডেস্কঃ

গ্রেপ্তারির আশঙ্কায় আগাম জামিন নিতে ব্যস্ত জলহাটি পুরসভার চেয়ারম্যান-সহ একাধিক কাউন্সিলার। ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগে দু’জন গ্রেপ্তার হয়েছেন এবং ইস্তফা দিয়েছেন বেশ কয়েকজন। ফলে দু’সপ্তাহেরও বেশি সময় ধরে পুরসভায় গরহাজির শীর্ষ কর্তারা। নেতৃত্বহীন এই ডামাডোলে কার্যত শিকেয় উঠেছে জলহাটির নাগরিক পরিষেবা।

শহরজুড়ে জমছে আবর্জনার স্তূপ, দেখা দিয়েছে নিকাশি সমস্যা। ডাম্পারের সংখ্যা কমে যাওয়ায় চারদিকে জঞ্জাল ও জমা জলে বিস্তীর্ণ এলাকা রীতিমতো নরককুণ্ডে পরিণত হয়েছে। পাশাপাশি কর্মীদের বেতন হওয়া নিয়েও ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অচলাবস্থা কাটাতে আগামী ১৭ জুলাই বোর্ড মিটিং ডেকেছেন ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী। সেখানে চেয়ারম্যান উপস্থিত না থাকলে নতুন পদাধিকারী নির্বাচনের প্রবল সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *