গ্রেফতার প্রাক্তন আপ্তসহায়ক! টলিগঞ্জবাসীর উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন বিধায়ক পাপিয়া অধিকারী – এবেলা

গ্রেফতার প্রাক্তন আপ্তসহায়ক! টলিগঞ্জবাসীর উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন বিধায়ক পাপিয়া অধিকারী – এবেলা

এবেলা ডেস্কঃ

১৯ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে টলিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক সায়ন্তন সান্যালকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। এর পরেই নিজের বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন বিধায়ক। তিনি স্পষ্ট জানিয়েছেন, সততা, স্বচ্ছতা এবং জনস্বার্থের সঙ্গে আপোস করার প্রশ্নই ওঠে না। সায়ন্তনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার আগেই তাঁকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

বিধায়কের অভিযোগ, সায়ন্তন তাঁর নাম ও পদের অপব্যবহার করে বিভিন্ন আর্থিক লেনদেন করেছিলেন, যা তাঁর বিশ্বাসযোগ্যতা প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেয়। বিশ্বরূপ সাহা নামে এক ব্যক্তির দায়ের করা মামলার ভিত্তিতেই এই গ্রেফতারি হয়েছে। অভিযোগকারীর দাবি, লক্ষাধিক টাকা ধার নিলেও তা ফেরত দেননি অভিযুক্ত এবং এই বিষয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ঘটনার জেরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *