ঘরের কাছে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কিন্তু ছোঁয়ার অধিকার নেই! বায়ুসেনাপ্রধানের কোন মন্তব্যে শোরগোল? – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজস্থানের যোধপুরে যৌথ সামরিক মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬’-এ প্রথমবার অংশ নিয়েছে আমেরিকার অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান এফ-৩৫। তবে আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বায়ুসেনা প্রধানের উপস্থিতিতে ভারতের বায়ুসেনাপ্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং রসিকতার সুরে জানান, বিমান বিক্রির কথা বলা হলেও ভারতীয় আধিকারিকদের তার কাছে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তাঁর এই মন্তব্যের পরই প্রতিরক্ষা মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা।
আমেরিকার তরফে এফ-৩৫ বিক্রির কোনও আনুষ্ঠানিক প্রস্তাব এখনও ভারতকে দেওয়া হয়নি। যোধপুরে মার্কিন যুদ্ধবিমানগুলিকে আলাদা জায়গায় রাখা হয়েছিল এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তাঁদের নিজস্ব সদস্যেরা। এর ফলে যৌথ মহড়ায় অংশ নিলেও প্রযুক্তি খুঁটিয়ে দেখার সুযোগ মেলেনি। সব মিলিয়ে, আমেরিকা কি ভারতকে কেবল ক্রেতা হিসেবেই রাখতে চাইছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
